1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ব্যাংকে যাওয়ার পথে ১২ লাখ টাকা লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা লুটের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে

বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

পুলিশ সুপার জানান, জেলার হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে মনোহারী ব্যবসায়ী মোস্তফা কামালের দোকানে কাজ করেন চাচাতো ভাই মিজবাহুল ইসলাম। গত ২৭ মার্চ দুপুরে ধারা বাজারের রূপালী ব্যাংকে ১২ লাখ টাকা জমা দিতে পাঠানো হয় মিজবাহুলকে। টাকার ভর্তি ব্যাগ নিয়ে মাহেন্দ্র দিয়ে মিজবাহুল ধারা যাবার পথে ডাকাত দল ছুরিকাঘাত করে টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২৮ মার্চ (মঙ্গলবার) ব্যবসায়ী মোস্তফা কামাল বাদি হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন।

ওই ঘটনায় জড়িত সন্দেহে মো. ইলিয়াছ (২৭), মো. রফিকুল ইসলাম (২৬), মো. ফাহিম (২০), মো. রিপন মিয়া (২৫) ও আরাফাত হোসেন আকাশকে (২৪) আটক করে পুলিশ। তারা সবাই হালুয়াঘাটের বিভিন্ন গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে দলটির সদস্যরা।

এরপর পুলিশ রিপনের কাছ থেকে একটি স্লুইচ গিয়ার চাকু, ফাহিম ও ইলিয়াসের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেলও।

গ্রেপ্তারকৃত পাঁচজনকে বুধবার আদালতে সোপর্দ করা হলে রিপন মিয়া ও আরাফাত হোসেন আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ গ্রেপ্তার ইলিয়াছ ও রিপনের বিরুদ্ধে ইতোপূর্বে অপরাধের তথ্য পায়।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির ঘটনায় মোট ৮ জনের তথ্য পাওয়া গেছে। বাকি তিন সদস্য ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি