1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

টাকা ছাড়াই ব্যাগ ভর্তি বাজার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

থরে থরে সাজানো নিত্যপণ্য। নান্দনিক হাটে ক্রেতা- বিক্রেতা সবাই তৈরি। ব্যাগ ভর্তি করে বাজার করতে এ হাটে লাগে না কোনো টাকা। বৃহস্পতিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি বাজার এলাকায় এমন ফ্রী হাটের আয়োজন করে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আঠারোবাড়ি রায় বাজারের পাশে একটি ফিলিং স্টেশনে আয়োজন করা হয় ফ্রি হাটের। ৭ টি স্টলে সাজানো হয় মিস্টি কুমড়া, বেগুন,আলু, টমেটো, কাচামরিচ, রসুন,পেয়াজ,ডাল, তেল, মাছ, ইফতারসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পন্য। শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুকসহ অসহায় ৬০০ পরিবারের সদস্যদের মাঝে তুলে দেয়া হয় নিত্য প্রয়োজনীয় জিনিস।

মুক্তির বন্ধন ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে প্রতি বছর ফ্রি হাটের আয়োজন করে আসছে। রমজান, ঈদ, পূজো, বড়দিনে ফ্রি হাটের আয়োজন করে অসহায় মানুষের মাঝে তুলে দেয় উপহার। বিনা পয়সায় হাট থেকে ভর্তি সদাই পেয়ে মনে বাড়ি ফেরেন অসহায় মানুষ।

হাদিস মিয়া নামে এক অসহায় বলেন, প্রতি বছরে এই হাট থেকে বিনামূল্যে বাজার পেয়ে থাকি। এক সঙ্গে এতো জিনিস নিজে কেনার সাধ্য কোনোদিন হয়নি।

জুবেদা খাতুন বলেন, আমার স্বামী নাই। আমার পোলাপানে নিজেরাই খাইত পাই নাম আমারে কইত্যে খাওন দিব। আমি এইনতে ট্যাকা ছাড়া বাজার নিয়া পেট ভইরা খাইবাম।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক সাগর খন্দকার বলেন, আমরা চাই পুরো রমজান মাস মানুষদের বিনামূল্যে বাজার দিতে।

ফ্রি হাটের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আফজালুর রহমান, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি