1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

রেঞ্জের শ্রেষ্ঠ ময়মনসিংহ জেলা পুলিশ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট নিষ্পত্তি, ক্লু-লেজ মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন কর্মকাণ্ডসহ সার্বিক সাফল্যের প্রেক্ষিতে ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে মনোনীত হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের হাত থেকে এ সাফল্যের সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। শ্রেষ্ঠ জেলা ছাড়াও ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ এসআই- ক্যাটাগরিতেও সাফল্যের পুরস্কার পায় ময়মনসিংহ জেলা পুলিশ।

জানা গেছে, রেঞ্জের ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, ‘শ্রেষ্ঠ থানা’ হিসেবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ কামাল আকন্দ এবং ‘শ্রেষ্ঠ এসআই’ হিসেবে মুক্তাগাছা থানার এসআই মো: কামাল হোসেন সম্মাননা পুরস্কার লাভ করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ ‘শ্রেষ্ঠ থানা’র পুরস্কারের পাশাপাশি অসাধারণ আভিযানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ পুরস্কার’ লাভ করেন।

এসময় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) আবিদা সুলতানা, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্য ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। শৃঙখলা ও পেশাদারিত্ব বজায় রেখে দলগত প্রচেষ্টা উত্তরোত্তর বৃদ্ধি করতে সক্ষম হলে আমাদের সাফল্যের পরিব্যাপ্তি আরও বিস্তৃত হবে বলে আমরা আত্মবিশ্বাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি