1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেনল অনুষ্ঠিত হয়।

এতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণীর) পরিবারকে পূর্নবাসনের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমের আশ্রয়ণ-২ প্রকল্প হতে প্রত্যেক পরিবারকে একটি সেমিপাকা গৃহসহ ২ শতাংশ জমি প্রদানের জন্য বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্পের ১ম, ২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে ৫০টি, ৯০টি ও ৮৬টি এই মোট ২২৬ টি গৃহ তৈরী করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে সনদপত্র ও দলিলসহ হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।

চতুর্থ পর্যায়ে বরাদ্দ পাওয়া যায় ৬১টি ঘর। এরই মধ্যে গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকালে সারা দেশে ৪র্থ পর্যায়ের গৃহগুলো উদ্বোধন করবেন। তিনি আরো জানান, আর ৬৩ পরিবারকে ঘর দেয়ার মাধ্যমে এ বছরই ঈশ্বরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহীন ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি