1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে শেরপুরের ৩ উপজেলা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩

আগামী ২২ মার্চ শেরপুর জেলার ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। এ উপলক্ষে আজ সোমবার (২০ মার্চ সোমবার) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় তিনি জানান, “দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় কাজ করছে শেরপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে টাস্কফোর্স কমিটি ও বিভিন্ন দপ্তরের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক শেরপুরের নকলা, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব পাশ হয়।

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

তিনি আরও জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আর্থিক সহযোগীতায় ৪র্থ পর্যায়ে ৯১৯ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে নকলায় ১৫০ টি, ঝিনাইগাতীতে ৭৫ টি এবং নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫ টি ঘর নির্মানের কাজ সমাপ্ত হয়েছে। বাকি উপজেলা শেরপুর সদর ও শ্রীবরদিতে ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। এ দুই উপজেলাকে ভূমিহীন মুক্ত করার কাজ এগিয়ে চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি