1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ও আগামীকাল বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রোববার সকাল থেকেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়।

আজ রোববার (১৯ মার্চ) ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও টানা বৃষ্টির শঙ্কা নেই, থেমে থেমে কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে নদী বন্দরগুলোয় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস থেকে জানা গেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। এর পরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, যেসব বিভাগে ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে সেখানে বিশেষ করে নদীবন্দরগুলোয় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। আর যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৪ মিলিমিটার। এদিকে ঈশ্বরদীতে ৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২, সাতক্ষীরা, পটুয়াখালীর খেপুপাড়া, নীলফামারীর ডিমলা, ময়মনসিংহ ও নেত্রকোনায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পটুয়াখালী, সিলেট, সন্দ্বীপ, রাঙামাটি, রংপুর, নিকলি ও গোপালগঞ্জে সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি