1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী

শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেরপুর সদর উপজেলার ঐতিহাসিক সূর্যদী গণহত্যার ইতিহাস নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’। জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ নাটকটি সূর্যদী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আগামী ১৮ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

তিনি জানান, শেরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক সমৃদ্ধ ও বর্ণিল। এ অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ ও গণহত্যা সংঘটিত হয়েছে। সেসব ঘটনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াসের অংশ হিসেবে জেলা পুলিশের আয়োজনে সূর্যদীর গল্প তুলে আনা হচ্ছে।

জানা গেছে, ‘সূর্যদীর গল্প’ নাটকটির গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। রচনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ পিপিএম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি