1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

“দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে” -জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নের মহাস্রোতে আছি। আইনশৃঙ্খলা যদি ভালো না থাকত, এখানে যদি পুলিশ, নিরাপত্তাবাহিনী তাদের কাজটি না করত তাহলে আমরা থমকে যেতাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনাসারসহ সকল বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি।“

আজ দুপুরে জামালপুরে রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।

শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্যরা।

মন্ত্রী এর আগে ফিতা কেটে ফলক উন্মোচন করে “জামালপুর রিক্রিয়েশন ক্লাব” এর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি