1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ ক্যাম্পেইন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩

“অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, জমিজমা নিষ্কণ্টক রাখুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।

সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের প্রথম দিনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোসা. হাফিজা জেসমিন।

সোমবার (৬মার্চ) সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এসএম সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতু জহুরা, ভূমি অফিসের নাজির মোহাম্মদ আতাউল করিম সেলিম, সরিষা ও জাটিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রেহেনা ইয়াসমিনসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহজে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। সকল ভূমি অফিসে গ্রাহকদের কর প্রদানে উৎসাহিত করার জন্য সপ্তাহব্যাপী এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে সকল ইউনিয়ন ভূমি অফিসে একটি করে সেবা বুথ থাকবে। নাগরিকের সহজে ভূমি উন্নয়ন কর আদায় করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এই বুথ থেকে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ক্যাম্পেইন শেষে প্রত্যেক ইউনিয়নে ১০ জন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান করা হবে।এজন্য ক্যাম্পেইনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্ব স্ব ইউনিয়ন ভূমি অফিসের সেবা বুথে সকলকে দ্রুত যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রাহকদের ভূমি সংক্রান্ত যেকোন সেবা দিতে প্রস্তুত উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিস। এরপরেও যারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবে না তাদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি