1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্যাশমেমো না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানানো এবং লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় দুই খুচরা সার ডিলারকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল প্রমুখ।

এসময় সারের বাড়তি দাম না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। পাশাপাশি তাদের সতর্ক করা হয় ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে সারের সুষ্ঠু সরবরাহের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি