1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

৪৫ বছর পর ঢাকায় ফের আর্জেন্টাইন দূতাবাস চালু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর (৪৫ বছর) ঢাকায় ফের দূতাবাস চালু ক‌রে‌ছে লা‌তিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

সোমবার (২৭ ফ্রেবুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাস উ‌দ্বোধন ক‌রেন ঢাকায় সফররত দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছি‌লেন।

এর ফলে দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করল আর্জেন্টিনা।

ঢাকায় ১৯৭৮ সালে দূতাবাস বন্ধ ক‌রে দেয় লা‌তিন আমেরিকার দেশটি। গত বছ‌রের শে‌ষের দি‌কে পুনরায় ঢাকায় দূতাবাস খোলার বিষ‌য়ে আলোচনা শুরু হয়। ত‌বে কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনে মুগ্ধ হয় দেশটি। তারই পরিপ্রেক্ষিতে ঢাকায় পুনরায় দূতাবাস খোলার বিষয়‌টি গ‌তি পায়।

সোমবার সকালে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি