1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

জাতীয় পরিসংখ্যান দিবসে ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন,স্মার্ট বাংলাদেশ গঠন’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

উক্ত র‌্যালিতে উপজেলার পরিসংখ্যান অফিস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন,উপজেলা পরিসংখ্যান তদন্তকারী সারোয়ার আলম।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এসএম সানোয়ার রাসেল প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি