1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

ময়মনসিংহে কনস্টেবল নিয়োগ : ১৯৫ পদের পদের বিপরীতে ৬৬০৬ প্রার্থী

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহ জেলায় রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। জেলার ১৯৫টি পদের বিপরীতে ৬ হাজার ৬০৬ জন প্রার্থী রয়েছেন। সেই হিসেবে প্রতিটি পদের বিপরীতে লড়বেন ৩৪ জন চাকরিপ্রার্থী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা।

পুলিশ সুপার জানান, ময়মনসিংহ জেলায় ১৬৬ জন পুরুষ ও ২৯ নারীসহ মোট ১৯৫ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে। অনলাইনে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৬ হাজার ৬০৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন। যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৮১০ জন এবং নারীর সংখ্যা ৭৯৬ জন। রোববার পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক উচ্চতা, কাগজপত্রাদি যাচাই-বাছাই এবং ২৭ ও ২৮ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১৫ মার্চ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওইদিনই চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।

এসপি মাছুম আহাম্মদ ভুঁঞা বলেন, এই নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। নিয়োগে কোনো ধরণের দুর্নীতি-অনিয়ম বরদাশত করা হবে না। আমি এটার শতভাগ বাস্তবায়ন করবো। নিয়োগ প্রার্থী যেন দালাল চক্র বা প্রতারক দ্বারা প্রতারিত না হয়, এজন্য আমরা ইতিমধ্যে সকল থানায় বিট পুলিশিং সমাবেশসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। এই নিয়োগে যোগ্য প্রার্থীদেরই চাকুরি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি