1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান পদাধিকারবলে চেয়ারম্যান এবং ধর্ম সচিব কাজী এনামুল হাসান এনডিসি কে সদস্য করা হয়েছে।

এছাড়া খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, এবং ২১ জন সদস্যসহ মোট ২৫ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।

ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন, সুব্রত পাল (কিশোরগঞ্জ), অধ্যাপক ডা. অসীম সরকার (গোপালগঞ্জ), শৈলেন্দ্র নাথ মজুমদার (গোপালগঞ্জ), অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি (কুমিল্লা), পাপ্পু সাহা (নোয়াখালী), অমল কান্তি দাশ (বান্দরবান), তপন কুমার সেন (রাজশাহী) , বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় (সিরাজগঞ্জ), ববিতা রাণী সরকার (নীলফামারী), উদয় শঙ্কর চক্রবর্তী (কুড়িগ্রাম), অশোক মাধব রায় (সিলেট), ইঞ্জিনিয়ার পিকে চৌধুরী (সিলেট), নান্টু রায় (খুলনা), অধ্যাপক নিমাই চন্দ্র রায় (খুলনা), শ্যামল সরকার (যশোর), এডভোকেট শম্ভুনাথ রায় (বাগেরহাট), বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার দাস (ভোলা), দোলা গুহ (পিরোজপুর), অংকন কর্মকার (জামালপুর), ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত (ময়মনসিংহ) ও উত্তম চক্রবর্তী রকেট (ময়মনসিংহ)।

ট্রাস্টি বোর্ডের মেয়াদকাল তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। মেয়াদ শেষ হওয়ার পূর্বে সরকার কোনো মনোনীত প্রার্থীকে কোনো কারণ দর্শানো ছাড়াই তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে পারবে। অনুরূপভাবে যে কেউ ইচ্ছা করলে বোর্ডের চেয়ারম্যান বরাবর তার পদত্যাগপত্র পেশ করতে পারবেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ট্রাস্টি বোর্ড একটি মর্যাদাবান কমিটি এবং এটি হিন্দু সম্প্রদায়ের কল্যাণে কাজ করে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি