1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে বেতন গ্রেড উন্নীত করাসহ ৪ দফা দাবীতে মানববন্ধন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুরে বেতন গ্রেড উন্নীত করাসহ ৪ দফা দাবীতে মানববন্ধন করেছে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাদরাসার সহ-সুপারগণ। রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও মাদরাসার সহ সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা এই মানববন্ধর কর্মসূচীর আয়োজন করে।

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও মাদরাসার সহ সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার আহবায়ক মো: রেজাউল করিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব ফরহাদুল আলম, যুগ্ম আহবায়ক শামুসল আলম, বকশীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আল মামুনুর রশিদ সিদ্দীকি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগণের বেতন স্কেল ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে উন্নীত করতে হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগণকে সরাসরি প্রধান শিক্ষক ও সুপার হিসেবে পদায়ন করা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সহকারী প্রধান ও সহ-সুপারগণকে অন্তর্ভুক্ত করতে হবে। সকল বৈষম্যের অবসান ঘটিয়ে শিক্ষাকে জাতীয় করণের দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি