1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে বিনা পরিদর্শনে ভূটানের রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত খরাসহিষ্ণু ও স্বল্পজীবনকালের ধানের জাত নিতে চায় ভুটান। এছাড়া হালুয়াঘাটের দুটি স্থলবন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের রাষ্ট্রদূত মি. রিনচেন কোয়েনসিল।

ময়মনসিংহে তিন দিনের সফরে এসে ভুটানের রাস্ট্রদূত মি. রিনচেন কোয়েনসিল বুধবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এদিকে দুপাক্ষিক কৃষি পণ্য বিনিময়ে ভুটানের কমলার জাত এনে গবেষণা করতে চায় বিনা।

বুধবার সকালে বিনার গবেষণা কার্যক্রম পরিদর্শেনে আসেন ভুটানের রাষ্ট্রদূত মি. রিনচেন কোয়েনসিল। এসময় বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের নেতৃত্বে বিনা বিজ্ঞানীদের সাথে মতবিনিময় করেন ভুটানের রাষ্ট্রদূত। বিজ্ঞানীরা বিনা উদ্ভাবিত বিভিন্ন ফুল, ফল ও ফসলের জাত এবং গবেষণা কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এছাড়া বিনার গবেষণা ল্যাব এবং গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন ভূটানের রাষ্ট্রদূত মি. কোয়েনসিল।

গবেষণা কার্যক্রম পরিদর্শন শেষে ভুটানের রাষ্ট্রদূত জানান, বিনা উদ্ভাবিত ফসলের বিভিন্ন জাত নিয়ে তাদের আগ্রহ রয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় খরা সহিষ্ণু এবং স্বল্প জীবনকালের বিনাধান বেশ কার্যকর হবে। এছাড়া দু’দেশের বাণিজ্য স¤প্রসারণে হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর ব্যবহারে আগ্রহের কথাও জানান তিনি।

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউটের সাথে শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের রাষ্ট্রদূত।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি