1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

শেরপুরের শ্রীবরদীর চাঞ্চল্যকর গৃহবধু আজেদা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃত নজরুল ইসলাম আজেদা বেগমের স্বামী ও শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের নইমুদ্দিনের ছেলে।

র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান আজ ১৪ ফেব্রুয়ারী বেলা তিনটার সময় শেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী আজেদা বেগমকে পারিবারিক কোন্দলের কারণে ২০০৮ সালের ২৩ মে শ্রীবরদী উপজেলার বাবলকোনা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে জবাই করে খুন করার পর পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই নিহত আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এরপর শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিগত ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুল ইসলামের অনুপস্থিতিতেই তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। পরে সে পরিচয় গোপন করে ঢাকার বাড্ডার সাতারকোল রোডে চায়ের দোকান করছিলো। র‍্যাব-১৪ অনুসন্ধান চালিয়ে আজ ১৪ ফেব্রুয়ারী ভোর ৫টার সময় খুনি নজরুল ইসলামকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি