1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের কারাতে প্রতিযোগীতায় জামালপুর বিভাগীয় চ্যাম্পিয়ন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর বিভাগীয় পর্যায়ের কারাতে প্রতিযোগীয়ায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও ৫টি ইভেন্টে রানারআপ হয়ে দলগতভাবে জামালপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে। আজ সকালে ময়মনসিংহ জিমনেশিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা কারাতে প্রশিক্ষক সাংবাদিক শোয়েব হোসেন ও ম্যানেজার ফুয়াদ খন্দকার জানান, কুমিতে(ফাইট) তরুন বিভাগে মাইনাস ৪৫ কেজি ওজন শ্রেণিতে জামালপুরের মনিরুজ্জামান কৌশিক চ্যাম্পিয়ন ও ময়মনসিংহের সামিন মাহতাদি রানারআপ; মাইনাস ৫০ কেজিতে জামালপুরের আরিফুল ইসলাম হৃদয় চ্যাম্পিয়ন ও তাওহীদ আজাদ রানারআপ, মাইনাস ৬০ কেজিতে ময়মনসিংহের জাওয়াদ সাজিদ চ্যাম্পিয়ন ও জামালপুরের সামিন ইয়াসার রানারআপ; মাইনাস ৬৭ কেজিতে ময়মনসিংহের সামাদ রহমান এবিন চ্যাম্পিয়ন ও জামালপুরের জাহিদ হাসান তামিম রানারআপ হয়।

এছাড়া কুমিতে (ফাইট) তরুনী বিভাগে মাইনাস ৪০ কেজি ওজন শ্রেণিতে ময়মনসিংহের তাসফিয়া ইসলাম তালুকদার চ্যাম্পিয়ন ও উনজিলা আক্তার রানারআপ; মাইনাস ৪৫ কেজিতে জামালপুরের সামিহা হোসেন নাওয়ার চ্যাম্পিয়ন ও ময়মনসিংহের রাবেয়া আক্তার রানারআপ; মাইনাস ৫০ কেজিতে ময়মনসিংহের ইন্দ্রেলা খান চ্যাম্পিয়ন ও জামালপুরের মিফতাহুল জান্নাত রুহি রানারআপ; মাইনাস ৫৫ কেজিতে ময়মনসিংহের তাকিয়া তাহসিন অতশি চ্যাম্পিয়ন ও রুবাইয়া আক্তার রুহি রানারআপ এবং প্লাস ৬৮ কেজিতে ময়মনসিংহের নুহা ইসলাম একক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও তরুণী একক কাতা বিভাগে জামালপুরের সামিহা হোসেন নাওয়ার চ্যাম্পিয়ন হয়। সবমিলিয়ে জামালপুর জেলা ৫ টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও ৫ টি ইভেন্টে রানারআপ হয়ে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন জামালপুর জেলা কারাতে দলের সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‍“শেখ কামাল ২য় যুব গেমসের চূড়ান্ত পর্বে জামালপুর জেলার কারাতে খেলোয়াড়দের ভালো ফলাফল অর্জনের জন্য প্রশিক্ষণসহ সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি