1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে বিএনপি-জামাতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুরে বিএনপি-জামাতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সামবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ স্থানীয় ভাবকী স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করে।

চর বানিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, কর্মসূচির নামে বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ মাঠে থাকবে। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বকে বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে যখন রাস্তায় নামে তখন দেশের মানুষ আতঙ্কিত থাকে। সেই আতঙ্কিত মানুষকে শক্তি সাহস যোগানের জন্য আওয়ামী লীগ মাঠে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি