1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

শেরপুরে হত্যা মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

শেরপুরে চাঞ্চল্যকর জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুস সবুর মিনা আসামিদ্বয়ের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মতলেব চোরার ছেলে মনু চোরা (৫২)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকায় স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কারের দায়িত্বে কাজ করছিলেন স্থানীয় জুলহাস উদ্দিন (৫৫)। ওইদিন সকাল ১০টায় রাস্তা সংস্কারের কাজে বাধা দেয় বাবুল মিয়া ও মনু চোরাসহ তাদের লোকজন। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জুলহাস উদ্দিনকে।

ওই ঘটনায় একইদিন রাতে জুলহাস উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ আগস্ট সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জামালপুর পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন। পরবর্তীতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি