1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.৩২, জিপিএ-৫ পেয়েছে ৫০২৮

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসিতে পাসের হার ৮০.৩২ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৮ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৮৭ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম।

তিনি জানান, বোর্ডের চার জেলায় ৬১ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৪০৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৪৬ জন, মানবিক শাখা থেকে ১ হাজার ১২৫ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ৫৭ জন শিক্ষার্থী।

পাসের হার ও জিপিএ-৫; দুটিতেই এগিয়ে মেয়েরা :
এবারের এইচএসসি ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছেলের সংখ্যা ২৪ হাজার ২৯০ জন (পাসের হার ৮০.২৪) ও মেয়ে ২৫ হাজার ১১৬ জন (৮০.৩৯)। এছাড়াও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২ হাজার ৩৯৭ জন ছেলে এবং ২ হাজার ৬৩১ জন মেয়ে।

পাসের হারে শীর্ষে ময়মনসিংহ জেলা :
বোর্ডের অধীনে চার জেলার মধ্যে ময়মনসিংহ জেলা পাসের হারে এবার শীর্ষে রয়েছে। এ জেলায় পাসের হার ৯২.৩২ শতাংশ। এরপর জামালপুর ৭৯.৩৭ শতাংশ, নেত্রকোনা ৭৭.৮৩ শতাংশ এবং শেরপুর জেলায় পাসের হার ৭৪.৫৯ শতাংশ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চার জেলার ২৮১ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১২ টি এবং তিনটি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি