1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

খালাস চেয়ে হাইকোর্টে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত মিন্নির আপিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

খালাস চেয়ে হাইকোর্টে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত মিন্নির আপিল

নিজস্ব প্রতিবেদক
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) মিন্নির অন্যতম আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আবেদনটির ওপর আইনজীবী জেড আই খান পান্না শুনানি করবেন।

এর আগে আলোচিত এ মামলায় গত ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও চার জনকে খালাস প্রদানের রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আসামিরা হলো— মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এছাড়াও এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। খালাসপ্রাপ্তরা হলো— মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

পরে গত ৪ অক্টোবর আয়শা সিদ্দিকা মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়।

আইনগতভাবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। ওই বছরের ২ জুলাই মামলার প্রধান আসামি নয়ন বন্ড ক্রসফায়ারে নিহত হয়। এরপর রিফাত হত্যা মামলায় মিন্নিকে আসামি দেখানো হয়। পরে মিন্নি হাইকোর্ট থেকে জামিন পান। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মিন্নিকে কারাগারে পাঠানো হয়।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি