1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের একজন ট্রাক চালকের সহকারী (অজ্ঞাত), ও অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিলার উপজেলার ধানীখলা চিরকুমারিয়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিল। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক ওই ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক এবং ধাক্কা দেয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাক দুটি জব্দ করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি