1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বকশীগঞ্জে ডিসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার ছামির সাত্তারকে নাগরিক সংবর্ধনা প্রদান

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তারকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জ উপজেলা শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে বুধবার তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সংবর্ধিত অতিথি ব্যারিস্টার ছামির সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রিন্স, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ, সাংবাদিক আশরাফুল হায়দার, সাংবাদিক শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এমদাদুল হক, মনিরুজ্জামান মনির প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার ছামির সাত্তারকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি