1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

বকশীগঞ্জের আজমীরগঞ্জ দরবার শরীফে দুই দিনব্যাপী ওরশ শুরু

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে আজমীরগঞ্জ দরবার শরীফে প্রখ্যাত সূফি সাধক হযরত খাজা মঈন উদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহের দুই দিনব্যাপী ওরশ শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ওরশে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে।

হযরত খাজা মঈন উদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহের ওফাত দিবস উপলক্ষ্যে আজমীরগঞ্জ দরবার শরীফে সোমবার থেকে দুই দিনব্যাপী ওরশ শুরু হয়।

ওরশে ওয়াজ মাহফিল, দরুদ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিবেন হযরত খাজা মঈন উদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহের ভক্ত ও প্রেমিকরা।

মঙ্গলবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের ওরশ। এবারে খাজা তহিদুল্লাহর নেতৃত্বে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি