1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

ময়মনসিংহে আওয়ামীপন্থী আইনজীবীদের জয়

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৫ টি পদের মধ্যে ৯ টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা ৬ টিতে বিজয়ী হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত ও খোরশেদ আলম।

নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৩৯২ ভোট।

আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম পেয়েছেন ৪৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। আর বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মনজুরুল হক বাচ্চু পেয়েছেন ৩৮৩ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে মো. মোখলেছুর রহমান কেনান (বিএনপি), আবদুল বারেক (আ’লীগ); সহ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ (বিএনপি), মোহাম্মদ শহীদুল্লাহ সিরাজ (আ’লীগ) ও মাহবুব আজাদ খান (আ’লীগ), অডিটর পদে মো. ওবায়দুল হক শোভন (বিএনপি) নির্বাচিত হন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহনাজ বেগম (বিএনপি), মোহাম্মদ সেলিম মিয়া (বিএনপি), তাজকিয়াতুল জান্নাত (বিএনপি), মো. সাজ্জাদুর রহমান (আ’লীগ), মো. জহিরুল ইসলাম ভুঁইয়া নয়ন (আ’লীগ), মো. রেজওয়ানুল হক সুমন (আ’লীগ) ও প্রান্ত রাউত উৎস (আ’লীগ)।

এর আগে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। এক বছর মেয়াদী এই নির্বাচনে ৯৪১ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি