1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

শ্রীবরদীতে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অফিসের মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বু গং। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশনস মঞ্জু মারিয়া পালমা, নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, অ্যাডভোকেসী কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন।

শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা ফ্লোরা মাং সাং, প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি প্রমুখ।

সভায় উপজেলার ৪টি গ্রাম বাল্য বিবাহ মুক্ত ঘোষণার লক্ষে কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বক্তারা। এতে অংশ গ্রহণ করেন কাজী, ইমাম, শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি