1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিঠুন সাহা (৪৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। (২৩ জানুয়ারি) সোমবার ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের প্রয়াত হরেন্দ্র চন্দ্র সাহার পুত্র মিঠুন সাহা রোববার রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে কোন লোকজন না থাকায় রাতে আর কেউ খবর নেয়নি। পরে সোমবার সকালে বাড়ির পাশে মেহগনি গাছে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া এবং দুই পা চাদর দিয়ে বাধা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মিঠুনের ভাই দেবল চন্দ্র সাহার দাবি তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেবল চন্দ্র বলেন, ‘জানা মতে আমার ভাইয়ের সঙ্গে কারোর কোন বিরোধ চোখে পড়েনি। তবে গলায় ফাঁস দেওয়া এবং দুই পা চাদর দিয়ে বাধা ঝুলন্ত অবস্থায় দেখে মনে হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে । পরে তার মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে’।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ যুবকের মৃত্যুটি হত্যা না আত্মহত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি