1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের মোখলেসুরসহ পলাতক ৬ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর রহমান মুকুলসহ পলাতক ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ ছয় অভিযোগে আসামিদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। রায়ে পলাতকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মুকুল ছাড়া বাকি পাঁচ আসামি হলেন সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার।

ছয়টি অভিযোগের ভিত্তিতে আসামিদের সাজা দেওয়া হয়, যার মধ্যে প্রথম, তৃতীয় ও চতুর্থ অভিযোগে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ত্রিশালের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ তিনজনকে হত্যা।

দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগের ভিত্তিতে ছয়জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলায় ২০১৭ সালের ২৬ জানুয়ারি তদন্ত শুরু হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০১৮ সালের ৫ ডিসেম্বর।

মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সবশেষ যুক্তিতর্ক শেষে গত বছরের ৫ ডিসেম্বর রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন বিচারক।

বিচার শুরুতে এ মামলায় মোট নয় আসামি ছিলেন। পরে কারাগারে তিন আসামির মৃত্যু হয়। বিচার শুরুর পর থেকেই ছয় আসামি পলাতক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি