1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি

ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ রাখায় ১৭ হাজার টাকা জরিমানা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনিবন্ধিত ঔষধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে দুই ফার্মেসী মালিককে ১৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

(২২ জানুয়ারি) রোববার বিকেলে উপজেলার মাইজবাগ বাজারে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ঔষধ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রেশমা সুলতানা যোথী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ রাখায় সুজন মেডিকেল হলের মালিক কায়সার আহম্মেদকে ১০ হাজার এবং জান্নাত মেডিকেল হলের মালিক এনামুল হককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনিবন্ধিত ঔষধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ড্রাগ এক্ট ১৯৪০ এর ১৮ ধারার অপরাধে ২৭ ধারায় ২ জন ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ঔষধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি