1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সরিষাবাড়ীতে প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

শফিকুল ইসলাম, জামালাপুর
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নামফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নামফলক স্থাপন করায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে প্রকল্প প্রকৌশলীর ওপর হামলা ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে আহত প্রকৌশলী মাসুদুর রহমান জনি বাদী হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ মুন্না ও বেলাল নামে দুই জনকে গ্রেফতার করে আজ বুধবার সকালে জামালপুর আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারী সোমবার ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের জন্য সবধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ২০১৯ সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নামফলক ছিলো। কিন্তু উদ্বোধনের আগে সেটি সরিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রধানমন্ত্রীর উদ্বোধনী নামফলক স্থাপন করা হয়। সংসদ সদস্যের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক না থাকায় ক্ষিপ্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে ডা. মুরাদ হাসানের প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের ঠিকাদার নিয়োজিত প্রকৌশলী মাসুদুর রহমান জনিসহ প্রকল্পে কর্মরত লোকজনদের বেধড়ক পিটিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে রাস্তা পর্যন্ত নিয়ে যায়। পরে হামলাকারীরা তাদের তিনটি মোবাইল সেট, মসজিদের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক ও মনিটর খুলে নিয়ে যায়। এ সময় হামলায় প্রকৌশলী মাসুদুর রহমান জনি (৩২), সুপারভাইজার মোঃ রকিব (৩০), ঠিকাদারের কর্মচারী ওসমান গণি বিপুল (২৮) ও সৌরভ (২৫) গুরুতর আহত হয়। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মোঃ রকিব ও ওসমান গণি বিপুলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এই ঘটনায় আহত প্রকৌশলী জনি মঙ্গলবার রাতে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন- সাখাওয়াতুল আলম মুকুল, সুমন চাকলাদার, সোহেল মিয়া, দুর্জয়, হারুন, বাবু, মুন্না, আব্দুল কাদের, বেলাল, ইমরান, সুমন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত মুন্না ও বেলাল নামে দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি