1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

হেলিকপ্টার বিধ্বস্ত, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তাঁর ডেপুটি এবং আরও এক কর্মকর্তাও রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

আজ বুধবার রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহত মানুষের মধ্যে দুই শিশুও রয়েছে। আরও ১০ শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোনাস্তিরস্কি ছাড়া আরও আটজন হেলিকপ্টারের আরোহী ছিলেন।

হেলিকপ্টারটি ব্রোভারির উপকণ্ঠে বিধ্বস্ত হলে ফার্স্ট ডেপুটি ও স্টেট সেক্রেটারিও নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে আজ বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। নিহত মানুষের মধ্যে দুই শিশুও রয়েছে।

জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেঙ্কো বলেছেন, এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মোনাস্তিরস্কিসহ ওই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি