1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

বিশ্বশান্তি কামনা করে ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের ৩ দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। সকাল ৯টা ৫৮ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ২৭ মিনিট স্থায়ী এই মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের সুরা সদস্য মো. জোবায়ের হাসান।

এ সময় অনেককে আশপাশের বাড়ির ছাদ, থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এর আগে হেদায়তী বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে।

এবার মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ইজতেমা পরিচালনা করেন। মাওলানা সা’দ পক্ষের অনুসারীরা ২০-২২ জানুয়ারি ইজতেমা পরিচালনা করবেন। ওই পর্বের শেষ তিনেও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

গত ১৩ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা শুরুর ২ দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে পৌঁছাতে শুরু করেন। একদিন আগেই পূর্ণ হয়ে যায় মাঠ।

এবার প্রথম পর্বের ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে মোট ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি