1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

গফরগাঁওয়ে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের গফরগাঁওয়ের কদম রসুলপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে মৌসুমী আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী ও সৎ শাশুড়ি পলাতক। স্বজনদের দাবি মৌসুমিকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর চকপাড়া গ্রামের আফছর আলীর মেয়ে মৌসুমির সাথে পাশের কদম রসুলপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইমরানের ৮ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের সময় মৌসুমির পরিবারের পক্ষ থেকে ইমরানকে গরু-ছাগল, আসবাবপত্র ও পরে ঘর করে দেওয়া হয়। প্রায় চার বছর পূর্বে ইমরান ওমান চলে যান। গত ৯ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৌসুমির সাথে ইমরানের সৎ মায়ের ঝগড়া হয়। এর জের ধরে ইমরান স্ত্রীকে মারধর করেন। এতে অভিমান করে মৌসুমি আত্মহত্যা করেন।

নিহতের ভাই হাবিবুর বলেন, আমার বোন মৌসুমিকে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি