1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নতুন এমপিওভুক্ত হলো আরও ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

নতুন করে আরও ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় যেসব প্রতিষ্ঠান বাদ গিয়েছিল, তাদের আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল। তারই ভিত্তিতে এখন নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলো।

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি ডিগ্রি কলেজ, ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ, ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৩৩টি মাদ্রাসা, ১৭টি এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭টি এইচএসসি বিএমটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এর আগে গত বছরের ৬ জুলাই ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তখন আবেদন করলেও অনেকগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তার আগে ২০১৯ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা করেছিল সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি