1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম গ্রেপ্তার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিমকে (৬০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বুধবার রাতে নগরের মহারাজা রোডের নিজ বাসা থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ অক্টোবর সকালে নগরের চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেন। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কর্তব্যকাজে বাধা দেন তারা।

পরবর্তিতে ওই দিন বিকেলে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলাতেই জেলা জামায়াতের আমীর আব্দুল করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি