1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

সাত বছরের সাজা এড়াতে ২৪ বছর পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

কিশোরগঞ্জে ২৪ বছর যাবৎ পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার স্বল্প যশোদল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বিকেলে কিশোরগঞ্জের ১ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হারিছ মিয়া (৬০)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদল গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, কিশোরগঞ্জ মডেল থানার ১৯৯৯ সালের একটি মারামারির মামলায় আদালত হারিছ মিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন। এর পর থেকে বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সদর উপজেলার স্বল্প যশোদল এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হারিছ মিয়া ৭ বছরের সাজা এড়াতে দীর্ঘ ২৪ বছর পলাতক ছিলেন বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি