1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

চিপসের প্যাকেটে মিলল ১২০০ পিস ইয়াবা

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

চিপসের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে ছিল মানিক মিয়া (৪০) নামে এক যুবক। খালি চোখে বোঝার উপায় নেই যে চিপসের আড়ালে সেখানে আছে মাদকদ্রব্য ইয়াবা। তবে বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে র‌্যাব। পরে চিপসের প্যাকেটের ভেতর থেকে উদ্ধার করা ১২০০ পিস ইয়াবা। এসময় গ্রেপ্তার করা হয় সেই যুবককে। ঘটনাটি ঘটেছে জামালপুর সদরে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১৮’র জামালপুর ক্যাম্প। এর আগে, ভোরে জামালপুর সদরের নান্দিনা রেলগেটস্থ একটি চা দোকানের সামনে থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, চাঁদপুর থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের জন্য নেয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদরের নান্দিনা রেলগেইট সংলগ্ন রহমত আলীর চা দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় চিপসের প্যাকেটে করে অভিনব কায়দায় পাচারকালে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে আশিক উজ্জামান আরও জানান, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদেরকে অভিনব কায়দায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি