1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এক অনুমোদনেই অটোগ্যাস স্টেশন স্থাপন করা যাবে পেট্রল পাম্পে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

এক অনুমোদনেই অটোগ্যাস স্টেশন স্থাপন করা যাবে পেট্রল পাম্পে

নিজস্ব প্রতিবেদক
সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং পেট্রল পাম্পে অটোগ্যাস ফিলিং স্টেশন স্থাপনে এতদিন নতুন করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন নেয়ার বিধান ছিল। কিন্তু এখন থেকে দ্বিতীয়বার অনুমোদন নেয়ার প্রয়োজন হবে ন।

রোববার (৪ অক্টোবর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৬ সালের ৩১ জুলাই জারিকৃত ‘তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (অটোগ্যাস) রিফুয়েলিং স্টেশন ও রূপান্তর ওয়ার্কশপ স্থাপন, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০১৬’ এর অনুচ্ছেদ ৩ নিম্নরূপভাবে সংশোধন করা হলো-

জেলা প্রশাসকের অনাপত্তি গ্রহণ করে সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং পেট্রল পাম্প তথা পেট্রোলিয়াম ফিলিং স্টেশন স্থাপন করা হলে একই অবস্থানে অর্থাৎ একই কমপ্লেক্সে অটোগ্যাস ফিলিং স্টেশন স্থাপনের ক্ষেত্রে পুনরায় জেলা প্রশাসকের অনাপত্তি গ্রহণের প্রয়োজন নেই। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (অটোগ্যাস) রিফুয়েলিং স্টেশন ও রূপান্তর ওয়ার্কশপ স্থাপন, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০১৬’ নীতিমালার অন্যান্য সকল শর্তাদি অপরিবর্তিত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সংশোধেনের আগ পর্যন্ত সময়ে একই জায়গায় অটোগ্যাস ফিলিং স্টেশন স্থাপনেও আলাদা অনুমোদনের নেয়ার প্রয়োজন পড়ত।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি