1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

মেডিকেল-ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের হোতা সালাম গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

মেডিকেল-ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের হোতা সালাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসচক্রের হোতা স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকার জি ব্লকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নম্বর-১৬) অভিযুক্ত পলাতক আসামিও আব্দুস সালাম।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁসচক্রের অন্যতম সদস্য জসিম, সালামসহ অন্যান্য সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে সাইবার পুলিশ। চত্রের অনেক সদস্যদের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে।

তিনি আরও বলেন, অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত হলে প্রশ্নফাঁসের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি