1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে: ডিবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক বা গ্রেপ্তার করা হয়নি জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা জানান।

কী অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির সমাবেশ নিয়ে দুদিন আগে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ৫০ জনের বেশি পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুই বিএনপি নেতাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি-না এই প্রশ্নে হারুন বলেন, জিজ্ঞাসাবাদ শেষ হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি