1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরিহিত ব্যক্তির খোঁজ নিচ্ছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

গত বুধবার পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে শটগান থাকা ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। আজ দুপুরে নয়াপল্টনে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদকর্মীদের এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে তাকে এখনো চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি আইন-শৃংখলার বাহিনীর সদস্য কিনা জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। বিপ্লব কুমার বলেন, বিএনপির সভা করতে হলে সোহরাওয়ার্দী উদ্যানেই করতে হবে এর কোন বিকল্প নেই। এর বাইরে যদি কোন রাস্তা অবরোধ করে কেউ তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। যতক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে জনগণের চলাচলের জন্য সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মনে না করবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। গতকাল নয়াপল্টনে আমাদের এবং সাধারণ জনগণের উপর ককটেল নিক্ষেপ করেছে। এবং আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাশকতা করার অনেক বিস্ফোরক দ্রব্য আমরা উদ্ধার করেছি। আরও আমাদের কাছে তথ্য রয়েছে বিভিন্ন জায়গায় এগুলো জমায়েত করা রয়েছে। এগুলো উদ্ধারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমাদের বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পুলিশের পোশাকে, সিভিলে এবং বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি