1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ।

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ খান শুভ্র।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, মাই টিভির জেলা প্রতিনিধি শামীম আলম,৭১ টিভির জেলা প্রতিনিধি সুমন আনসারী, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, বিজয় টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, মুভি বাংলার জেলা প্রতিনিধি মিঠু আহমেদ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শামীম হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শান্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিনসহ সংগঠনটির সকল সদস্যরা।

আলোচনা সভা পরিচালনা করেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

আলোচনা সভা শেষে সকল অতিথিদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি