1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সাগরে লঘুচাপ, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

সাগরে লঘুচাপ, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব ডেস্ক
সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির পরিমাণ আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেশি হলেও আগামীকাল বুধবার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে সাগর উত্তাল না হলেও নদীর তীরবর্তী এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে নদী বন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। এর প্রভাবে মঙ্গলবার সারাদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বুধবারও হবে। তবে পরিমাণে কিছুটা কমে আসবে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাব তো আছেই।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্ক বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগের ওপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্র বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি