1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নান্দাইল আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমিনুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে সভাপতি ও মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম শাহান ও নজিবুল্লাহ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ফাহমী গোলন্দাজ বাবেলসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

সম্মেলনে নান্দাইলের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল, ব্যান্ড পাটিসহ দলে দলে সম্মেলনস্থলে উপস্থিত হন।

সম্মেলনের প্রথম পর্ব শেষে দীর্ঘ ১৭ বছর ধরে চলমান উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। পরবর্তীতে মাগরিবের নামাজের পর কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সিদ্ধান্তক্রমে সম্মেলন মঞ্চ থেকে মাইকযোগে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি