1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর পৌরসভার সেবার মান উন্নয়নে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

জামালপুরে পৌরসভার সেবার মান উন্নয়নে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌরসভার সভাকক্ষে এই অধিপরামর্শ সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ – টিআইবি।

সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ছানোয়ার হোসেন।

এছাড়াও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, শাহিনুর রহমান, রাজীব সিংহ সাহা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সায়েদা আক্তার, নাসরিন আক্তার, সনাক সহ সভাপতি শামীমা খান, অধ্যাপক কায়েদ-উয-জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, শুভ্র মেহেদী, রাসেল মিয়া, আসমাউল আসিফ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ।

এ সময় বক্তারা জামালপুর পৌরসভার যানযট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধাসহ পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, চ্যালেঞ্জ ও তা সমাধানের জন্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ তুলে ধরেন।

পৌর মেয়র পৌরসভার বিভিন্ন সমস্যা মোকাবেলায় ও তার কর্মকান্ড পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি