1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

চলমান নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধ ও প্রতিরোধে করণীয় শীর্ষক জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্রে ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের আওতায় এই বৈঠকের আয়োজন করা হয়।

উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক সাযযাদ আনসারী, মোস্তফা মনজু, তানভীর আহমেদ হীরা, উন্নয়ন সংঘের হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রমুখ।

বৈঠকে জানানো হয়- জামালপুরে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ৫৮জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, ২০৬ জন নারী ও শিশু ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের শিকার হয়েছে, ৬টি অপহরণ ও ৪৪টি খুনের ঘটনা ঘটেছে, যার বেশীর ভাগই নারী ও শিশু। গোলটেবিল বৈঠকে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ, বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার, যথাযথ ও নিরপেক্ষতা বজায় রেখে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারী ও শিশুদের ডাক্তারি পরীক্ষা করা, হয়রানী মুক্তভাবে পুলিশি তদন্ত সম্পন্ন করাসহ সরকারি, বেসরকারি সমন্বিত উদ্যোগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করার পরামর্শ তুলে ধরা হয়।

পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন গণমাধ্যম ও প্রচার মাধ্যমে মানবিক ও আইনগত বিষয় অনুসরণ করে ভূমিকা রাখার আহবান জানানো হয়।

উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের সমন্বয়কারী অপূর্ব চক্রবর্ত্তী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় জেলার ২০জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি