1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে আদালত ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি ১০ ডিসেম্বর দলটির ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেন, তাহলে আদালত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৩০ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, সমাবেশের নামে তারা (বিএনপি) যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে, তাহলে ভুল করবে। সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সমাবেশের জন্য বিএনপি দুইটি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ। তাদের চাওয়াকে লক্ষ্য রেখেই সুন্দর পরিবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার ২৬টি শর্তে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি