1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

এবার ৩০০ কিমি হাঁটবেন মুক্তিযোদ্ধা বিমল পাল

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল হেঁটে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিবেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পালের এটি চতুর্থ পদযাত্রা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে এবং মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে উজ্জীবিত করতে ৩০০ কিলোমিটার পদযাত্রা করবেন। আগামী বৃহস্পতিবার (১ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মুজিব চত্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শুক্রবার থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হাঁটবেন বিমল পাল।

মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটির কমিটির আহ্বায়ক শংকর সাহা জানান, ময়মনসিংহ টাউনহল থেকে যাত্রা শুরু করে মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, পূর্বধলা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা হয়ে ময়মনসিংহ নগরীতে প্রবেশ করবেন। ১০ ডিসেম্বর বিকেল নগরীর চায়না সেতু সংলগ্ন জয়বাংলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও বিকেল সার্কিট হাউজ চত্বরে মুক্তিযোদ্ধা বরণের মধ্য দিয়ে শেষ হবে পদযাত্রা। বিমল পালের পদযাত্রায় ছায়াসঙ্গী হবেন আরও নয়জন।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিমল পাল, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা দীপেস চন্দ্র সরকার, সমাজকর্মী আলী ইউসুফ, কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতে হাঁটবেন তিনি। এতে বর্তমান প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছুবে এবং তাদেরকে উজ্জীবিত করবে বলে প্রত্যাশা তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি