1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বিএনপি আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে : ওবায়দুল কাদের

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আমরা বাধা দিতে চাই না আগামী ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ করুক শান্তিপূর্ণ পরিবেশে। তবে আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে। আগুন নিয়ে খেলা করলে আমাদের নেতাকর্মীরা কি ললিপপ চুষবে? আমরাও প্রস্তুত আছি।

আজ সোমবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, বড় লোকের বাসার সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, ঠিক তেমনি বাংলার জনগণকে বলি তারেক রহমান থেকে সাবধান। তারেক একজন খুনি, তার সুইচ ব্যাংকে কোটি কোটি টাকা মজুত করেছে। শেখ হাসিনা জানে স্বল্প আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। বিশ্বের সংকট, আমরাও বিপদে আছি। তাদের সংকট, শাস্তি হচ্ছে আমাদের গরিব মানুষের। নিষেধাজ্ঞার যুদ্ধ বড়রা করে, আর আমাদের গরিব মানুষের প্রাণ যায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, আবুল কালাম আজাদ এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন প্রমুখ।

পরে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে জেলা আওয়ামী লীগের সভাপতি, ফারুক আহাম্মেদ চৌধূরীকে সহ-সভাপতি ও বাবু বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, সাড়ে ৭ বছর পর আজ জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিগত ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি